Web Analytics

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, দেশে পর্যাপ্ত জ্বালানি তেল মজুত রয়েছে এবং যুদ্ধ পরিস্থিতির অজুহাতে দাম বাড়ানোর কোনো কারণ নেই। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বিপিসি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে চেয়ারম্যান মো. রেজানুর রহমান জানান, দেশে বর্তমানে মোট ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন জ্বালানি তেল মজুত আছে। তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় বিকল্প বাজার খোঁজার চিন্তা করা হচ্ছে, তবে বর্তমান মজুতের কারণে দাম বাড়ার আশঙ্কা নেই।

নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে সোমবার পর্যন্ত সাতটি জাহাজের এলসি সম্পন্ন হয়েছে। বর্তমানে ডিজেল ১৪ দিন, অকটেন ২৮ দিন, পেট্রোল ১৫ দিন, ফার্নেস অয়েল ৯৩ দিন ও জেট ফুয়েল ৫৫ দিন চলবে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে প্রস্তুতি জোরদারের নির্দেশ দেন।

জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সরকারের সমন্বিত প্রচেষ্টায় জ্বালানি খাত স্থিতিশীল থাকবে এবং আতঙ্কিত হওয়ার কিছু নেই।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।