Web Analytics

দেশের চলমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার, বিচারপ্রক্রিয়া এবং অন্যান্য জাতীয় ইস্যু নিয়ে সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৈঠকে দলটি ছয় দফা দাবি তুলে ধরে। দাবিগুলোর মধ্যে রয়েছে একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল, গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ।

এনসিপি জুলাই গণহত্যা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়ে বিচারপ্রক্রিয়া দ্রুত করতে ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়ানোর দাবি জানিয়েছে। জেলা পর্যায়ের মামলার তদন্ত ও অভিযোগপত্র দ্রুত শেষ করে শহীদ পরিবার ও আহতদের ন্যায়বিচার নিশ্চিত করার কথাও বলা হয়। দলটি শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় কার্যকর, ভারতে থাকা পলাতক আসামিদের ফিরিয়ে আনা, গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নে ন্যায্য হিস্যা আদায় এবং জুলাইয়ের শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের দাবি তোলে।

বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, আলোচনায় আইনশৃঙ্খলার অবনতি, ফ্যাসিবাদী শক্তির সন্ত্রাস ও অগ্নিসংযোগ এবং রাজনৈতিক ঐক্যের সম্ভাবনা এসেছে। তিনি জানান, প্রধানমন্ত্রী ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। এনসিপির মতে, জাতীয় ঐক্যের ক্ষেত্রে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রধান এজেন্ডা করতে হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।