Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক মঙ্গলবার (৮ জুন) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।

বৈঠকে চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল নির্মাণ প্রকল্পসহ কয়েকটি উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। ৮০০ একর জায়গায় বাস্তবায়িত এই প্রকল্পে এক লাখ কর্মসংস্থান সৃষ্টি ও ৫০০ মিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের আশা করা হচ্ছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৯০ কোটি টাকা, যার মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১ হাজার ৭২২ কোটি এবং চীনের প্রকল্প সহায়তা হিসেবে ২ হাজার ৪৬৭ কোটি টাকা থাকবে। এটি ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০৩১ সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়িত হবে।

এর আগে গণঅভ্যুত্থানের পর মিরসরাইয়ের ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রকল্প বাতিল হয়েছিল। নতুন এই প্রকল্পটি শিল্পোন্নয়ন ও বিদেশি বিনিয়োগ পুনরুজ্জীবনের প্রচেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।