Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে একমত হয়েছেন। বিশেষ করে চীনের কাছে ইরানের তেল বিক্রিকে লক্ষ্য করে চাপ প্রয়োগের বিষয়ে তারা ঐকমত্যে পৌঁছান। গত বুধবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে এই সমঝোতা হয় বলে শনিবার প্রকাশিত অ্যাক্সিওসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, যা আনাদোলু এজেন্সি উদ্ধৃত করেছে। বৈঠক সম্পর্কে অবহিত দুই মার্কিন কর্মকর্তা জানান, ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগে দুই নেতা একমত হন।

তবে লক্ষ্য অর্জনের পদ্ধতি নিয়ে তাদের মধ্যে কিছু মতপার্থক্য দেখা যায়। নেতানিয়াহু মনে করেন, ইরানের সঙ্গে কোনো নির্ভরযোগ্য চুক্তি সম্ভব নয় এবং তেহরান তা লঙ্ঘন করতে পারে। অন্যদিকে ট্রাম্প কূটনৈতিক সমাধানের সম্ভাবনা দেখছেন এবং তা পরীক্ষা করে দেখার পক্ষে মত দেন। মার্কিন কর্মকর্তারা জানান, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে সামরিক বিকল্প খোলা রাখা হবে এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উপস্থিতি জোরদার থাকবে।

বর্তমানে ইরানের তেলের ৮০ শতাংশেরও বেশি চীনে রপ্তানি হয়। বিশ্লেষকদের মতে, চীনের ক্রয় কমলে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়বে। ট্রাম্পের সাম্প্রতিক নির্বাহী আদেশ অনুযায়ী, ইরানের সঙ্গে বাণিজ্য বজায় রাখা দেশগুলোর ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সুপারিশ করা যেতে পারে, যা ইরানকে আরও আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।