Web Analytics

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক যুবককে অপহরণের চেষ্টার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গাউছিয়া এলাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মী অমিত হাসানকে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করলে স্থানীয়রা সন্দেহ করে তাদের আটক করে গণপিটুনি দেয়। পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অমিত হাসান শুক্রবার রূপগঞ্জ থানায় চার পুলিশ সদস্যসহ মোট ছয়জনের বিরুদ্ধে মামলা করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন এসআই মামুন মাতুব্বর, এএসআই আমান উল্লাহ, কনস্টেবল কবির ও কনস্টেবল আকাশ আহাম্মেদ, যারা সবাই ডিবি (দক্ষিণ) ইউনিটে কর্মরত। অভিযোগ রয়েছে, তারা অনুমতি ছাড়াই এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে অপহরণের নাটক সাজিয়ে মুক্তিপণ আদায় করতেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।