Web Analytics

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ‘চিরস্মরণীয়’ বলে উল্লেখ করেছেন এবং বলেছেন, পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে। সোমবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি পশ্চিমবঙ্গের জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, জনগণ বিজেপিকে এক অভূতপূর্ব রায় দিয়েছেন। মোদির ভাষায়, এই বিজয় জনগণের শক্তির জয় এবং সুশাসনের রাজনীতির বিজয়।

তিনি আশ্বাস দেন যে নতুন বিজেপি সরকার রাজ্যের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবে। মোদি বলেন, সমাজের সব স্তরের মানুষ যেন সমান সুযোগ ও মর্যাদা পায়, সে লক্ষ্যেই সরকার কাজ করবে। ‘পদ্ম ফুটেছে’ মন্তব্যটি বিজেপির নির্বাচনি প্রতীককে নির্দেশ করে এবং রাজ্যে দলের সাফল্যের প্রতীক হিসেবেই তিনি এটি ব্যবহার করেন।

প্রতিবেদন অনুযায়ী, টানা তিনবার জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এবার বড় পরাজয়ের মুখে পড়েছে এবং বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।