Web Analytics

আগামী পাঁচ বছরে ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য তুলে ধরা হয়েছে রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত দিনব্যাপী বাংলাদেশ টেককানেক্ট ২০২৬ সম্মেলনে। মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম সম্মেলনটির উদ্বোধন করেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং হুয়াওয়ে যৌথভাবে এ আয়োজন করে।

তিনটি সেশনের আলোচনায় ডিজিটাল অবকাঠামো, উচ্চগতির সংযোগ ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, ডিজিটাল সক্ষমতার কয়েকটি সূচকে বাংলাদেশ এখনো বৈশ্বিক গড়ের চেয়ে প্রায় ১০ পয়েন্ট পিছিয়ে। কার্যকর ডিজিটাল রূপান্তরের জন্য সাশ্রয়ী ডিভাইস, ব্যবহারোপযোগী ডেটা প্যাকেজ এবং বাংলা ভাষার ডিজিটাল সেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তাঁরা বলেন।

মন্ত্রী বলেন, সরকার সংযোগ, ডিজিটাল রূপান্তর ও এআইকে অগ্রাধিকার দিয়ে তরুণদের দক্ষতা উন্নয়ন এবং বিনিয়োগ আকর্ষণে কাজ করছে। আইসিটি সচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়া জানান, আগামী ৫ থেকে ৬ মাসের মধ্যে এআই নীতিমালা চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে। আলোচনায় দুর্যোগসহনশীল নেটওয়ার্ক, সাইবার নিরাপত্তা, ব্যক্তিগত তথ্য সুরক্ষা এবং দেশের প্রস্তুতি ও ব্যয় বিবেচনায় ৫জি ও ৬জি গ্রহণের কথাও উঠে আসে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।