Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দেওয়া নিজের আলটিমেটামের নির্দিষ্ট সময় ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, পারস্য উপসাগরের হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানকে যুক্তরাষ্ট্রের সময় মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, “মঙ্গলবার, রাত ৮টা ইস্টার্ন টাইম!” যা তেহরানের সময় বুধবার ভোর সাড়ে ৩টা, গ্রিনিচ মান সময় রাত ১২টা এবং বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা।

এর আগে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প সতর্ক করে বলেন, মঙ্গলবার সন্ধ্যার মধ্যে ইরান ব্যবস্থা না নিলে দেশটির কোনো বিদ্যুৎকেন্দ্র বা সেতু আস্ত থাকবে না। ফেব্রুয়ারি থেকে চলা যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।

এই প্রেক্ষাপটে ট্রাম্পের হুমকি আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে, কারণ সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সামরিক উত্তেজনা ও জ্বালানি সরবরাহে অস্থিরতা বাড়ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।