Web Analytics

দেশের বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা. আবিদ হোসেন মোল্লা জানিয়েছেন, যেসব শিশু ইতোমধ্যে হামের টিকার দুটি ডোজ সম্পন্ন করেছে, তাদের নতুন করে টিকা নেওয়ার প্রয়োজন নেই। তিনি বলেন, প্রথম ডোজ ৯ মাস বয়সে এবং দ্বিতীয় ডোজ ১৫ মাস বয়সে নিতে হয়। এই দুটি ডোজ যথাসময়ে গ্রহণ করলে শিশুর শরীরে পর্যাপ্ত রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। অভিভাবকদের সঠিক সময়ে টিকা দেওয়ার পাশাপাশি প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, রোববার সকাল ৯টা থেকে ১৮ জেলার ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হবে। অসুস্থ শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুলও খাওয়ানো হবে। তিনি বলেন, কোনো শিশুই যেন টিকার বাইরে না থাকে তা নিশ্চিত করা হবে এবং পূর্বে টিকা নেওয়া শিশুরাও এই বিশেষ টিকা নিতে পারবে, এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি নেই।

মন্ত্রী আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।