Web Analytics

বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলী খাসেইফ আলহামুদি বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের পুলিশ ও নিরাপত্তা সংস্থার মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে আলোচনা হয়। মানবপাচার ও ভিসা জালিয়াতি প্রতিরোধে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিকও আলোচনায় আসে। পাশাপাশি মানি লন্ডারিং প্রতিরোধ, সাইবার অপরাধ এবং ডিজিটাল ফরেনসিক তদন্তে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়ে কথা হয়।

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট পুলিশিংয়ের উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রমেও সহযোগিতা বাড়ানোর প্রসঙ্গ উঠে আসে। আইজিপি আন্তদেশীয় অপরাধ দমন এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সাক্ষাৎকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।