Web Analytics

গাজীপুর মহানগরের বাস মালিক ও শ্রমিকরা শুক্রবার বিকেলে টঙ্গী বাজার সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি উড়ালসড়কে মানববন্ধন করেন। তারা অভিযোগ করেন, রুট পারমিট ছাড়া অবৈধভাবে ‘ভিক্টর ক্ল্যাসিক’ পরিবহনের বাসগুলো গাজীপুরে চলাচল করছে এবং অবিলম্বে এসব বাস বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি জানান। মানববন্ধনে শতাধিক বাস মালিক, চালক ও শ্রমিক নেতা অংশ নেন।

বক্তারা বলেন, ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের রুট পারমিট কেবল আশুলিয়া ও বাইমাইল পর্যন্ত সীমিত, কিন্তু কিছু প্রভাবশালী ও অসাধু কর্মকর্তার সহযোগিতায় বাসগুলো গাজীপুরে অবৈধভাবে চলছে। এতে বৈধ পরিবহন ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন এবং মহাসড়কে যানজট ও যাত্রীদের দুর্ভোগ বাড়ছে।

মানববন্ধনে বক্তারা প্রশাসনের দ্রুত পদক্ষেপের আহ্বান জানান এবং সতর্ক করেন যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।