Web Analytics

যুক্তরাজ্যের শত শত স্কুল ও বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী গত শুক্রবার ক্লাস বর্জন করে শিক্ষা ও জনসেবায় বরাদ্দ কমানো এবং প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। অ্যাবারডিন থেকে ব্রাইটন এবং সোয়ানসি থেকে নটিংহাম পর্যন্ত বিভিন্ন শহরে কর্মসূচি হয়। লন্ডনে বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা ট্রাফালগার স্কয়ারে জড়ো হয়ে পরে ১০ ডাউনিং স্ট্রিটের দিকে মিছিল করেন। তাদের স্লোগান ছিল, “আমাদের ভবিষ্যতের জন্য লড়াই করো, তাদের যুদ্ধের জন্য নয়।”

ইউরোপজুড়ে সামরিকীকরণবিরোধী আন্দোলন সমন্বয়ের উদ্যোগ ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যাগেইনস্ট ওয়ারের সঙ্গে যুক্ত সংগঠনগুলো কর্মসূচির ডাক দেয়। ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ ইউনিয়ন প্রথমে সমর্থন জানায়। পরে ইউনিসন, ইউনাইট, ন্যাশনাল এডুকেশন ইউনিয়ন, জিএমবি এবং এডুকেশনাল ইনস্টিটিউট অব স্কটল্যান্ডও শিক্ষার্থীদের কর্মসূচির প্রতি সমর্থন দেয়।

প্রতিবেদনে তরুণদের ক্ষোভের পেছনে মূল্যস্ফীতি, বেকারত্ব, জীবনযাত্রার ব্যয়, আবাসনসংকট ও জনসেবার অবনতির কথা বলা হয়েছে। সরকারি হিসাবে, ১৬ থেকে ২৪ বছর বয়সি প্রায় ১০ লাখ তরুণ শিক্ষা, চাকরি বা প্রশিক্ষণের বাইরে রয়েছেন; এটি এই বয়সী জনগোষ্ঠীর ১৩ শতাংশের বেশি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সরকার প্রতিরক্ষা খাতে অতিরিক্ত ১৫ বিলিয়ন পাউন্ড বরাদ্দ দিয়েছে, ফলে চার বছরে এ খাতে মোট বরাদ্দ ২৯৮ বিলিয়ন পাউন্ডে দাঁড়াবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।