Web Analytics

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীগুলোর পানি কমতে শুরু করেছে। আগামী ২৪ ঘণ্টায় পানির স্তর স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী দুই দিনে আরও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে এখনো চার জেলায় তিনটি নদীর চারটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে বৃষ্টিপাত কমে আবহাওয়া উন্নত হয়েছে, যদিও ১৭ জুলাই থেকে উপকূলীয় জেলা ও সিলেটে ভারী বৃষ্টি শুরু হতে পারে। সরকার জানিয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের আটটি জেলায় বন্যা ও পাহাড়ধসে ৬ লাখ ৯ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ৫৪ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে, উদ্ধারকাজে সেনাবাহিনী, বিজিবি ও কোস্টগার্ড কাজ করছে।

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, আমনের বীজতলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি নেমে গেলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে এবং ১৫ আগস্ট পর্যন্ত বিকল্প বীজতলা তৈরির প্রস্তুতি নেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।