Web Analytics

লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে অন্তত ২২ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে পাওয়া তথ্যে জানা যায়, একই নৌকা থেকে ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ২১ জনই বাংলাদেশি। নিখোঁজদের পরিবার জানিয়েছে, নৌকাডুবি নয়, বরং যান্ত্রিক ত্রুটির কারণে নৌকাটি প্রায় এক সপ্তাহ সাগরে ভাসমান ছিল এবং অনাহার ও পিপাসায় তাদের মৃত্যু হয়।

সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের মধ্যে দিরাই, দোয়ারাবাজার ও জগন্নাথপুরের বাসিন্দারা রয়েছেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের তথ্যে জানা যায়, অনেক মৃতদেহ সাগরে ফেলে দেওয়া হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ২১ জন বাংলাদেশি, চারজন দক্ষিণ সুদানের নাগরিক এবং একজন চাদের নাগরিক রয়েছেন। তাদের মধ্যে দু’জনকে গুরুতর অবস্থায় ক্রিটের হেরাক্লিয়ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অভিবাসনপ্রত্যাশীদের জীবনঝুঁকির ভয়াবহ বাস্তবতা আবারও সামনে এনেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।