Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত, তবে নতুন করে সামরিক হামলা হলে তা মোকাবিলার জন্যও পুরোপুরি প্রস্তুত। রোববার মার্কিন সংবাদমাধ্যম এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি বলেন, ইরান কূটনীতি ও যুদ্ধ—দুই পরিস্থিতির জন্যই প্রস্তুত। তিনি হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য সাত দিনের একটি প্রস্তাবও তুলে ধরেন।

আরাগচি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন—এমন বক্তব্য তেহরান শুনেছে, তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় আছে। তাঁর মতে, প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধ করতে, ইরানের জব্দ সম্পদ ছেড়ে দিতে, অবরোধ প্রত্যাহার করতে এবং ইরানকে তেল বিক্রির সুযোগ দিতে হবে।

আরাগচির ভাষ্য অনুযায়ী, ওয়াশিংটন চার থেকে পাঁচ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। এরপর ষষ্ঠ দিনে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে এবং সপ্তম দিনে চূড়ান্ত চুক্তি নিয়ে আবার আলোচনা শুরু হবে। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা এবং পরবর্তী সামুদ্রিক অবরোধের পর ইরান প্রণালিটির কার্যক্রম কার্যত বন্ধ করে দেয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।