Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রোববার সংসদে বলেছেন, সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, তবে তা সংবিধান, আইন ও বিধি-বিধানের মধ্য দিয়েই হবে। দুপুর সোয়া ১২টার দিকে বিরোধী দলের নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের জবাবে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, কোনো ‘সংস্কার পরিষদ’-এর অধিবেশন নয়।

তিনি ব্যাখ্যা করেন, জুলাই জাতীয় সনদের আওতায় সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে। সালাহউদ্দিন আহমদ জানান, এমন পরিষদের সাংবিধানিক বৈধতা ইতোমধ্যে আদালতে চ্যালেঞ্জ হয়েছে এবং এ বিষয়ে রুল জারি রয়েছে, যা এখন বিচার বিভাগের বিবেচনাধীন। তিনি বলেন, সরকার বর্তমানে সাংবিধানিকভাবে সংসদের অধিবেশনে অংশ নিচ্ছে।

মন্ত্রী আরও বলেন, যদি গণভোটের রায়ের ভিত্তিতে এমন পরিষদ গঠন করতে হয়, তবে সংসদে সংবিধান সংশোধনের পরই তা সম্ভব হবে এবং পরে প্রয়োজনে পরিষদ গঠন ও শপথ গ্রহণের বিষয়টি আসতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।