Web Analytics

দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ, সিলেট ও গাইবান্ধার বিভিন্ন উপজেলা ও ওয়ার্ডের ৪৪ জন নেতা-কর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃতদের মধ্যে সাঘাটা, জকিগঞ্জ, কানাইঘাট, হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সদস্য রয়েছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে, যাতে কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য নিশ্চিত করা যায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।