Web Analytics

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত সমঝোতা স্মারকের খসড়ায় দেশটির জব্দ থাকা ১ হাজার ২০০ কোটি ডলারের সম্পদ ছাড়ের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। শনিবার তেহরান থেকে প্রচারিত প্রতিবেদনে বলা হয়, এটি একটি ‘অনানুষ্ঠানিক’ খসড়া, যদিও চলতি সপ্তাহে একই ধরনের প্রতিবেদনের দাবি হোয়াইট হাউস ‘মনগড়া’ বলে উড়িয়ে দেয়। এই প্রস্তাবিত সমঝোতা দুই দেশের চলমান যুদ্ধ বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ৬০ দিনের মধ্যে ইরানকে তার সম্পদের পূর্ণ প্রবেশাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যাতে ইরান তার পছন্দের ব্যাংকে অর্থ স্থানান্তর ও ব্যয় করতে পারে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো অর্থ লেনদেন হবে না। ইরানি গণমাধ্যম পরে অবগত সূত্রের বরাতে এই দাবি খণ্ডন করে।

প্রতিবেদনে আরও বলা হয়, তেহরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ অব্যাহত রাখবে, যা যুদ্ধ শুরুর পর থেকে অবরুদ্ধ রয়েছে এবং বৈশ্বিক বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে। ট্রাম্প বলেছেন, ইরান প্রণালীটি অবাধ নৌ-চলাচলের জন্য খুলে দেবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।