Web Analytics

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভারী বৃষ্টিতে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবির প্লাবিত হয়েছে। শনিবার জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর ওসিএইচএ সতর্ক করে বলেছে, বন্যাপ্রবণ এলাকা ও ক্ষতিগ্রস্ত ভবনে আশ্রয় নেওয়া পরিবারগুলো তাৎক্ষণিক ঝুঁকিতে রয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, গাজার ২১ লাখ বাসিন্দার অধিকাংশ এখনো বাস্তুচ্যুত এবং অনেকে জরাজীর্ণ তাঁবুতে বাস করছেন।

এক্সে প্রকাশিত বিবৃতিতে ওসিএইচএ জানায়, এসব তাঁবু প্রতিকূল আবহাওয়া মোকাবিলায় পর্যাপ্ত সুরক্ষা দিতে পারছে না। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবার এবং আবহাওয়া আরও খারাপ হলে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়তে পারেন এমন মানুষদের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। মানবিক সহায়তাকারী সংগঠনগুলো জরুরি ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা শুরু করেছে।

তবে প্রয়োজনের তুলনায় ত্রাণসামগ্রীর মজুত অপর্যাপ্ত বলে জানিয়েছে ওসিএইচএ। কয়েক মাসের অর্থায়ন ঘাটতি ও বিভিন্ন বিধিনিষেধ আগাম প্রস্তুতিকে মারাত্মকভাবে ব্যাহত করেছে বলেও উল্লেখ করা হয়। শীতকালীন সামগ্রী, ভারী যন্ত্রপাতি, ইঞ্জিন অয়েল ও খুচরা যন্ত্রাংশ দ্রুত গাজায় প্রবেশের সুযোগ এবং মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে জরুরি অতিরিক্ত অর্থায়নের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।