Web Analytics

যুক্তরাষ্ট্র–ইসরাইলের যৌথ হামলার এক মাসেরও বেশি সময় পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ স্বীকার করেছেন যে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্য কোনো হুমকি নয়। গত ১৯ মার্চের পর প্রথম সংবাদ সম্মেলনে তিনি বলেন, এসব ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম নয়, যা হোয়াইট হাউসের ‘আসন্ন হুমকি’ বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক।

হেগসেথ জানান, যুক্তরাষ্ট্র এই যুদ্ধ চালাচ্ছে মূলত ওই অঞ্চলে নিজেদের সম্পদ ও মিত্রদের রক্ষার জন্য। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আশা করছেন ইউরোপীয় মিত্ররাও পাল্টা পদক্ষেপ নেবে। হেগসেথ আরও অভিযোগ করেন, সহায়তার অনুরোধ জানালে মিত্র দেশগুলো প্রায়ই দ্বিধা ও বাধা সৃষ্টি করে।

এর আগের দিন ট্রাম্প ট্রুথ সোশ্যালে যুক্তরাজ্যকে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, মিত্রদের নিজেদের স্বার্থ রক্ষায় আরও সাহস দেখানো উচিত।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।