দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ তারিখে শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, কৃষক, দিনমজুর ও শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন। কুয়াশার কারণে অনেক এলাকায় যান চলাচলও ধীরগতির হয়ে পড়েছে।
দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, উত্তরাঞ্চলে শীতের প্রভাব এখনো কাটেনি। নিম্ন তাপমাত্রা ও উচ্চ আর্দ্রতার কারণে কুয়াশা ও শীতের অনুভূতি আরও বেড়েছে।
অব্যাহত শীতের কারণে নবাবগঞ্জসহ উত্তরাঞ্চলের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং ঠান্ডা পরিস্থিতি আরও কিছুদিন স্থায়ী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।