Web Analytics

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আশা প্রকাশ করেছেন যে আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। রোববার রাজধানীর একটি হোটেলে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ‘ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসেয়িশন, বাংলাদেশ (ডিক্যাব)’ আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রাজনৈতিক ঐকমত্য ও অতীত নির্বাচনের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, আসন্ন নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়েছিল বলে উল্লেখ করে তিনি বিশ্বাস প্রকাশ করেন যে এবার তার চেয়ে বেশি ভোট পড়বে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে কিছু মানুষের মধ্যে ‘হ্যাঁ’ ভোট নিয়ে বিভ্রান্তি ছিল, তবে এখন প্রধান রাজনৈতিক দলগুলো এর পক্ষে অবস্থান নিয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে তিনি উদ্বিগ্ন নন এবং এটিকে দেশটির অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছেন। তিনি জানান, পাকিস্তান এখনো খেলবে না বলেনি, বরং বিষয়টি বিবেচনা করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।