Web Analytics

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা গেছে, দক্ষিণ লেবাননের খ্রিষ্টান অধ্যুষিত ডেবেল শহরে কুমারী মেরির মূর্তির মুখে এক ইসরাইলি সেনা জ্বলন্ত সিগারেট চেপে ধরছেন। এই ঘটনাটি এমন সময় সামনে এসেছে, যখন গত মাসেই একই শহরে ইসরাইলি সেনারা যিশু খ্রিস্টের একটি মূর্তি হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেছিল।

ইসরাইলি গণমাধ্যম দ্য টাইমস অব ইসরাইল জানিয়েছে, সেনাবাহিনী বলেছে— সংশ্লিষ্ট সেনাকে শনাক্ত করা গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরাইলি সেনাদের সম্পত্তি ধ্বংস বা লুটপাটের ভিডিও প্রকাশের যে ধারাবাহিকতা চলছে, এটি তারই একটি নতুন উদাহরণ। প্রায়ই সেনারা নিজেরাই এমন ছবি বা ভিডিও প্রকাশ করে থাকে।

ঘটনাটি ইসরাইলি সেনাদের আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে, যদিও সেনাবাহিনী জানিয়েছে, অভিযুক্তকে শনাক্ত করা গেলে তদন্ত ও ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।