Web Analytics

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নে ভাইয়ে ভাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহত হয়ে আব্দুল করিম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার দুপুরে দোলাপাড়া গড়েরপাড় এলাকায় মৃত আজিম উদ্দিনের ছয় ছেলের মধ্যে পাঁচ ভাই ও অপর ভাই আমিন উদ্দিনের মধ্যে দীর্ঘদিনের জমি বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আমিন উদ্দিনের শ্যালক আব্দুল ওহাবের ছেলে আব্দুল করিম গুরুতর আহত হন।

মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিনের জমি বিরোধের কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং এতে আহত আব্দুল করিম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করে। কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমান জানান, পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।