Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার ঢাকার কড়াইল বস্তি এলাকায় আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী এই কর্মসূচির মাধ্যমে ৩৭ হাজার ৫৬৭ জনের অ্যাকাউন্টে আড়াই হাজার টাকা করে পৌঁছে দেওয়া হয়। মহাখালী টিঅ্যান্ডটি মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এটি তার জন্য একটি আবেগঘন দিন এবং আগামী এক মাসের মধ্যে কৃষক কার্ডও চালু করা হবে।

তিনি জানান, দেশনেত্রী খালেদা জিয়ার সময় নারীদের বিনামূল্যে শিক্ষার সুযোগের ধারাবাহিকতায় এখন তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। কড়াইল, সাততলা ও ভাষানটেক এলাকার ১৫ হাজার নারীকে প্রাথমিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আগামী চার বছরে চার কোটি মানুষকে আওতায় আনার লক্ষ্য রয়েছে। তিনি আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছু প্রতিশ্রুতি বাস্তবায়নে সময় লাগতে পারে।

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘদিনের স্বপ্ন এবং কেবল হতদরিদ্ররাই আর্থিক সহায়তা পাবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জোবাইদা রহমান, ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন ও বিদেশি রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।