Web Analytics

জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য ভারত কর্তৃক পুশইন, সীমান্ত হত্যা, দেশের আইন-শৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এসব ইস্যুতে বুধবার কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত নেয় জোটটি। মঙ্গলবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত লিয়াজোঁ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় অবিলম্বে পুশইন ও সীমান্ত হত্যা বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে সীমান্তে নিরাপত্তা জোরদার ও নতজানু পররাষ্ট্রনীতি পরিহার করে সমমর্যাদার ভিত্তিতে স্বাধীন ও সার্বভৌম দেশের উপযোগী পররাষ্ট্রনীতি গ্রহণের আহ্বান জানানো হয়। বাংলাদেশের স্বার্থ ও মর্যাদা রক্ষায় সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

বুধবার দুপুর ১২টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করা হবে। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।