Web Analytics

বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, বিএনপি বৈষম্যের চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার রাতে সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম কার্যদিবস শেষে ওয়াকআউটের পর সংসদ চত্বরে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তাঁর দাবি, বিএনপির প্রতিনিধিরা উন্নয়ন তহবিল পেলেও বিরোধীদলীয় এমপিরা তা পাচ্ছেন না; সংরক্ষিত নারী আসনের তাঁদের এমপিদেরও তেমন বাজেট বরাদ্দ দেওয়া হয়নি।

তাহের বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে দুইবার ওয়াকআউটের পরিস্থিতি তৈরি হয়েছিল এবং বিরোধীদলীয় এমপিরা এর প্রতিবাদ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, চূড়ান্ত ওয়াকআউটের কারণ ছিল গণভোট নিয়ে বিএনপির বর্তমান অবস্থান। তিনি বলেন, গণভোটের পক্ষে বিরোধীদল ও বিএনপি উভয়ই ছিল এবং প্রধানমন্ত্রীও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার কথা বলেছেন।

তিনি বলেন, গণভোটে জনগণের রায় পূর্ণ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার ছাড়া অন্য পথ নেই। সরকার দাবি না মেনে সংখ্যাগরিষ্ঠতার জোরে জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিলসহ বিল পাসের চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন করায় এমপি হাসনাত আব্দুল্লাহ ও ড. শফিকুল ইসলাম মাসুদকে স্বরাষ্ট্রমন্ত্রী কটূক্তি করেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।