Web Analytics

ইরান যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের জবাবে মধ্যপ্রাচ্যের তিনটি দেশে—জর্ডান, বাহরাইন ও কুয়েতে—মার্কিন ঘাঁটিতে সমন্বিত হামলা চালিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানের আল-আজরাক ঘাঁটিতে ড্রোন হামলা এবং কুয়েতের মিনা আবদুল্লাহ এলাকায় মার্কিন সামরিক সরঞ্জাম রাখার কেন্দ্রে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরে হামলায় এনএসআই ম্যানেজমেন্ট সেন্টার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ও জ্বালানি সংরক্ষণাগারসহ একাধিক স্থাপনা ধ্বংস হয়েছে।

আইআরজিসি আরও জানায়, কুয়েতে মার্কিন রসদ ও সরবরাহ কেন্দ্রে আগুন লেগেছে এবং তাদের ‘নাসর-২’ অভিযানের চতুর্থ ধাপে ‘কেজেএল’ স্থাপনাটি ধ্বংস হয়েছে। জর্ডানে সপ্তম দফায় ড্রোন হামলায় আল-আজরাক বিমানঘাঁটির এফ-১৮ যুদ্ধবিমান, সেনাদের থাকার ভবন ও সামরিক সরঞ্জাম রাখার হ্যাঙ্গার লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমসহ আল জাজিরা ও মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে হামলাগুলোর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।