Web Analytics

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি তামা ও স্বর্ণখনি প্রকল্পে সশস্ত্র হামলায় অন্তত দশজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার কর্মকর্তারা জানান, বুধবার চাগাই জেলার দারিগওয়ান এলাকায় ন্যাশনাল রিসোর্সেস প্রাইভেট লিমিটেড (এনআরএল) পরিচালিত প্রকল্পে প্রায় চল্লিশজন অস্ত্রধারী মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে করে হামলা চালায়। এক স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে সাতজন শ্রমিক ও তিনজন নিরাপত্তাকর্মী ছিলেন।

তিনি আরও জানান, কয়েকজন কর্মীকে জিম্মি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে, তবে তা নিশ্চিত নয়। আরেকজন স্থানীয় পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে হামলার তথ্য নিশ্চিত করেছেন। বুধবার রাতে এনআরএল এক বিবৃতিতে হামলার কথা স্বীকার করে জানায়, নিরাপত্তা বাহিনী দ্রুত সাড়া দিয়েছে এবং এলাকা নিরাপদ করেছে।

এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে সাম্প্রতিক বছরগুলোতে স্থানীয় জাতিগত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো এ অঞ্চলে হামলা বাড়িয়েছে এবং খনি প্রকল্পগুলো তাদের লক্ষ্যবস্তু হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।