Web Analytics

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রের আয়না, তাই এটিকে নিখুঁত হতে হবে। তিনি বলেন, এই দায়িত্ব মূলত গণমাধ্যমেরই, এবং এজন্য সংশ্লিষ্ট সব পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে। সোমবার রাজধানীর তথ্য ভবনের ডিএফপি সম্মেলন কক্ষে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি) আয়োজিত ‘ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৯৭৫ সালের ১৬ জুন সংবাদপত্র বন্ধের কালো দিবস উপলক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, অতীতে গণমাধ্যমকে শক্তিশালী করার উদ্যোগগুলো আংশিক ছিল, ফলে একটি পূর্ণাঙ্গ ও শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। তিনি ঐকমত্য ও যৌথ পদক্ষেপের মাধ্যমে একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম কমিশন গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তার মতে, ভিন্নমতের চর্চা ও গণতন্ত্রের কাঠামোবদ্ধ চর্চা ছাড়া গণতন্ত্র কার্যকর হতে পারে না।

সেমিনারে এনইসির যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ বিভিন্ন পত্রিকার সম্পাদক ও সাংবাদিকরা অংশ নেন এবং গণমাধ্যমের স্বাধীনতা ও ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।