Web Analytics

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার সন্দেহভাজন হিসেবে যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার জোরারগঞ্জ থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমন করার লক্ষ্যে পৃথক অভিযানে এসব ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সাকিব উদ্দিন, মেহেদী হাসান ও মঈন উদ্দিনকে একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, জাহিদুল আলম ভূঁইয়াকে বারইয়ারহাট বাজার এলাকা থেকে, নজরুল ইসলাম জীবনকে মুহুরী প্রজেক্ট এলাকা থেকে এবং আইনুল ইসলাম লিমনকে বারইয়ারহাট বাজারের মস্কো বেকার্সের সামনে থেকে আটক করা হয়।

জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।