Web Analytics

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম ব্যারিস্টার আরমান বৃহস্পতিবার জাতীয় সংসদে বলেন, গুমের সঙ্গে জড়িত অনেকেই এখনো গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন এবং তারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানান।

নিজের গুম হওয়ার অভিজ্ঞতা ও গুমে ক্ষতিগ্রস্ত পরিবারের কষ্টের কথা তুলে ধরে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। গুমের শিকার পরিবারগুলোর পক্ষ থেকে তিনি তিনটি দাবি জানান—জবাবদিহি নিশ্চিত করা, অর্থনৈতিক নিরাপত্তা দেওয়া এবং ভবিষ্যতে এমন মানবতাবিরোধী অপরাধ রোধে ব্যবস্থা নেওয়া। তিনি শক্তিশালী আইন, রাজনৈতিক দৃঢ়তা, স্বাধীন গুম কমিশন ও মানবাধিকার কমিশন গঠনের আহ্বান জানান।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, সাক্ষীরা এখনো ঝুঁকির মধ্যে আছেন। গুমের বিচার যেন ফ্যাসিস্ট আমলের মতো লোক দেখানো নাটক না হয় এবং ভুক্তভোগীদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানান তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।