Web Analytics

মার্কিন সংবিধান ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ এবং সাবেক অ্যাসোসিয়েট ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্রুস ফেইন আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ১৯৭৩ সালের ‘ওয়ার পাওয়ার রেজোলিউশন’-এর আইনি ফাঁকফোকর কাজে লাগিয়ে একজন মার্কিন প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন ছাড়াই যুদ্ধ চালিয়ে যেতে পারেন। তিনি বলেন, এই আইন সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণার ক্ষমতা কেবল কংগ্রেসের হাতে থাকা উচিত।

ইরানের প্রসঙ্গে ফেইন বলেন, তেহরান যুক্তরাষ্ট্রকে আক্রমণ করেনি, তাই ইরানের বিরুদ্ধে যুদ্ধ একটি ‘অপরাধমূলক আগ্রাসন’। তিনি সতর্ক করেন, প্রেসিডেন্ট চাইলে যুদ্ধের সময়সীমা নতুন করে শুরু করতে পারেন, ফলে ৬০ দিনের সীমা কার্যত অনির্দিষ্টভাবে বাড়ানো সম্ভব হয়।

ফেইনের মতে, এই রেজোলিউশনে যুদ্ধের শুরু ও শেষের সময় স্পষ্টভাবে নির্ধারিত না থাকায় প্রেসিডেন্টরা আইনের অস্পষ্টতাকে কাজে লাগিয়ে কংগ্রেসের অনুমোদন ছাড়াই যুদ্ধ দীর্ঘায়িত করতে পারেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।