Web Analytics

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সদ্য প্রয়াত জুলাইযোদ্ধা কারিনা কায়সারের জানাজায় অংশ নেবেন। রোববার রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা অনুষ্ঠিত হবে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের শীর্ষ নেতারা জানাজায় উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত।

নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে জানান, কারিনা কায়সারের তিনটি জানাজা অনুষ্ঠিত হবে—বাদ মাগরিব বনানী ডিওএইচএস মাঠে, বাদ এশা বনানী দরবার শরীফে এবং রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে। তিনি জুলাইযোদ্ধা ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর সবাইকে শেষ জানাজায় অংশ নেওয়ার আহ্বান জানান।

লিভার জটিলতায় ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ আজ দেশে আনা হচ্ছে। জানাজা শেষে আগামীকাল সোমবার মুন্সিগঞ্জে তাঁকে দাফন করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।