Web Analytics

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, ঢাকার ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থান আর ধ্বংস হতে দেওয়া হবে না। মঙ্গলবার ওয়ারীর ঢাকা খ্রিস্টিয়ান কবরস্থানে প্রাচীন সমাধিগুলোর সংরক্ষণ কার্যক্রম উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এসব স্থান সংরক্ষণ রাষ্ট্র ও সংশ্লিষ্ট সবার নৈতিক এবং নাগরিক দায়িত্ব।

দায়িত্ব নেওয়ার পর থেকে আদি ঢাকার বিলুপ্তপ্রায় ঐতিহ্য ও রূপ ফিরিয়ে আনতে কাজ করছেন বলে জানান তিনি। তাঁর ভাষ্যে, আদি ঢাকাকে কেন্দ্র করেই বর্তমানের এই মেগাসিটি গড়ে উঠেছে। নদীবেষ্টিত যোগাযোগব্যবস্থা ও নগর সুবিধার কারণে ওয়ারী একসময় ঢাকার বনেদি ও অভিজাত এলাকা ছিল। বলধা গার্ডেনসহ এলাকার পরিবেশ আগের উন্নত ও সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনতে সিটি করপোরেশন কাজ করছে।

সব ধর্মাবলম্বীর সমান অধিকারের কথা তুলে ধরে তিনি পারস্পরিক প্রীতি ও সৌহার্দ্যের আহ্বান জানান। কবরস্থানের রাস্তা, ড্রেনেজ, আলোকায়ন ও পরিচ্ছন্নতা জোরদার করা হবে বলে জানান তিনি। সার্বিক রক্ষণাবেক্ষণের জন্য ডিএসসিসির তহবিল থেকে তাৎক্ষণিক ৫ লাখ টাকা অনুদান এবং প্রয়োজনে ভবিষ্যতে আরও সহায়তার প্রতিশ্রুতি দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।