Web Analytics

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন কোর্টপাড়া মহল্লায় ড্রেন নির্মাণের সময় দেয়ালচাপায় নাইরুল ইসলাম (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (৮ মার্চ ২০২৬) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাইরুল ইসলাম সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বেগুলা গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে পৌরসভার ড্রেন নির্মাণের কাজ করছিলেন নাইরুল ইসলাম। কাজের সময় পাশের একটি বসতবাড়ির দেয়াল হঠাৎ ধসে পড়ে তার ওপর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি নূরে আলম জানান, ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে চাপা পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।