Web Analytics

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বুধবার সকালে ট্রাকচাপায় ভ্যানচালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন এবং আরও এক নারী আহত হয়েছেন। সকাল ৮টার দিকে আলাদিপুর ইউনিয়নের বলিহরপুর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শিবনগর ইউনিয়নের রাজারামপুর এলাকার আইনুল সরকার (৫৩) এবং আলাদিপুর ইউনিয়নের বারাইহাট এলাকার রুমা খাতুন (২২)। আহত ইয়াছমিন আক্তার (৪৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বারাইহাট থেকে রাঙ্গামাটির একটি কারখানায় যাওয়ার পথে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহযোগী পালিয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ট্রাকটি থানায় নিয়ে যায়।

ফুলবাড়ী থানার ওসি জানান, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে এবং সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।