বাংলাদেশ ফুটবল ফেডারেশন এশিয়ান গেমসে নারী ফুটবল দলের ম্যানেজার হিসেবে বাফুফে মিডিয়া এক্সিকিউটিভ খালিদ মাহমুদ নওমিকে মনোনীত করেছে। আগামী মাসে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের জন্য নারী দলের তালিকা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে পাঠিয়েছে বাফুফে। তবে নওমির বিরুদ্ধে ওঠা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নিয়ে তদন্ত এখনো শেষ হয়নি।
সবশেষ নারী সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালে টিম হোটেলে মদ নিয়ে প্রবেশের অভিযোগে নওমির বিরুদ্ধে বাফুফেকে চিঠি দিয়েছিল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। এ ঘটনার পর বাফুফে নির্বাহী সদস্য কামরুল ইসলাম হিলটনকে প্রধান করে তিন সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করে।
প্রায় দুই মাস পেরিয়ে গেলেও তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়নি। কমিটির সদস্য ও অতিরিক্ত সচিব আতিকুর রহমান জানান, তাদের সর্বশেষ বৈঠক হয়েছিল প্রায় এক মাস আগে। তদন্তাধীন অবস্থায় নওমিকে বড় টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় প্রশ্ন উঠেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।