Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ মঙ্গলবার জাতীয় সংসদে বলেছেন, বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণ বা বাসে আগুন দেওয়ার মতো প্রতীকী ঘটনা ঘটিয়ে দেশের রাজনৈতিক ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যৌক্তিক নয়। বিরোধীদলীয় নেতার উদ্বেগের জবাবে তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসররা দেশের ভেতরে বা সীমান্তের ওপার থেকে কোনো ষড়যন্ত্রের চেষ্টা করলে সরকার কঠোরভাবে তা দমন করবে।

মন্ত্রী জানান, সম্প্রতি সারা দেশে মোট সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং জড়িতদের হাতেনাতে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। সিএমএম কোর্ট এলাকায় জড়িত তিনজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির সামনে একটি গাড়ির ছাদে ককটেল বিস্ফোরণ এবং ফাঁকা বাসে রাতের আগুনকে তিনি প্রতীকী ঘটনা হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, তৈরি পোশাক ও রপ্তানি খাত অস্থিতিশীল করার পরিকল্পনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ করেছে। গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জে পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবি সমন্বয়ে কাজ করছে। গত বছরের একই সময়ের তুলনায় হত্যাকাণ্ড প্রায় ৩০০টি কমেছে বলেও তিনি জানান। বিধি ৩০০ অনুযায়ী সংসদে বিস্তারিত সরকারি বিবৃতি দেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।