Web Analytics

তিন বছর ধরে লেবাননে ইসরাইলি হামলায় প্রায় ৮০০ শিশু নিহত এবং প্রায় ৩ লাখ ৬০ হাজার শিশু বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তা ও শিশু অধিকার সংগঠনগুলো। গত ২৪ ঘণ্টায় নাবাতিয়েহ জেলার কাফর রুম্মানে একটি বাড়িতে বিমান হামলায় দুই শিশু নিহত ও চারজন আহত হয়েছে। আরবসালিম ও নাবাতিয়েহ শহরে হামলায় আরও তিন শিশু আহত হয়েছে।

সংসদের নারী ও শিশুবিষয়ক কমিটির প্রধান ইনায়া এজেদ্দিন বলেন, ২০২৪ ও ২০২৬ সালের দুটি যুদ্ধে প্রায় ৮০০ শিশু নিহত হয়েছে। অনেক শিশু গুরুতর আহত, একাধিক অস্ত্রোপচারের শিকার এবং কেউ হাত-পা বা চোখ হারিয়েছে। তাদের দীর্ঘমেয়াদি চিকিৎসা, মানসিক, আবেগীয় ও সামাজিক সহায়তা প্রয়োজন হবে বলে তিনি জানান। মোট বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় ১২ লাখ বলেও তিনি উল্লেখ করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২ মার্চ থেকে হামলায় ৪ হাজার ৩৬২ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২৫৯ শিশু। আহত ১২ হাজার ৩৭৮ জনের মধ্যে শিশু ১ হাজার ৫০ জন। প্রেসিডেন্ট জোসেফ আউন হামলাকে বিপজ্জনক উত্তেজনা আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি পদক্ষেপ এবং জবাবদিহি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।