Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অধ্যুষিত গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বড় ব্যবধানে বিজয় অর্জন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, জিলানী পেয়েছেন ৬০,১৬৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোবিন্দ চন্দ্র প্রামাণিক পেয়েছেন ৩৩,৮৬৭ ভোট। এ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

গোপালগঞ্জ-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩,০৮,৭৮৪ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১,৫৮,৪০৫ জন, নারী ভোটার ১,৫০,৩৭৮ জন এবং তৃতীয় লিঙ্গের ১ জন ভোটার রয়েছেন। মোট ১০৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফল ঘোষণার পর বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন এবং এ বিজয়কে ঐতিহাসিক সাফল্য হিসেবে দেখেন।

বিজয়ী প্রার্থী এস এম জিলানী ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি এলাকার উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কাজ করবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।