Web Analytics

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ দেশের বিভিন্ন খাতে প্রকৃত জনবল চাহিদা নির্ধারণে জাতীয় পর্যায়ে সমন্বিত সার্ভে পরিচালনার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর কপিরাইট ভবনের হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন। তিনি বলেন, উচ্চশিক্ষার মূল লক্ষ্য শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তোলা হলেও নির্ভরযোগ্য তথ্যের অভাবে বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে।

ড. মামুন আহমেদ জানান, এই ব্যবধান কমাতে হিট প্রকল্পের সংশোধিত প্রস্তাবে জনবল চাহিদা নিরূপণে সার্ভে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তিনি প্রকল্প ব্যয়ে স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন। গবেষণা খাতে অপচয় রোধে একই ধরনের যন্ত্রপাতি পুনরায় না কেনার পরামর্শ দেন এবং প্রয়োজনে আলাদা সমীক্ষা পরিচালনার কথা বলেন। এছাড়া হিট প্রকল্পের আওতায় একটি আধুনিক বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি দ্রুত প্রতিষ্ঠার নির্দেশ দেন।

সভায় উপস্থিত কর্মকর্তারা মনে করেন, প্রস্তাবিত এই সার্ভে বাস্তবায়িত হলে উচ্চশিক্ষা ও কর্মবাজারের মধ্যে দক্ষতার ঘাটতি চিহ্নিত করা সহজ হবে এবং ভবিষ্যৎ নীতিনির্ধারণে তা সহায়ক হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।