Web Analytics

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে বুধবার এক ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর (পুশইন) চেষ্টাকে কেন্দ্র করে চরম উত্তেজনা দেখা দেয়। রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর পিলারের কাছে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিকে শূন্যরেখায় ফেলে রেখে যায়। বিজিবি ও স্থানীয়দের বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই ৬০ বছর বয়সি ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা বাধা দেয় এবং তিনি আবার শূন্যরেখায় ফিরে যান।

ঘটনার পর বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হলেও কেউই ওই ব্যক্তিকে নিতে রাজি হয়নি। বিকেলে দুই দেশের জনগণের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিএসএফ প্রায়ই পুশইনের চেষ্টা করে এবং উত্তেজনা সৃষ্টি করে। বিকেলে ভারতের কয়েকজন যুবক ঢিল ছুড়লে বাংলাদেশিরাও পাল্টা প্রতিক্রিয়া জানায়।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান সবাইকে শূন্যরেখা অতিক্রম না করার আহ্বান জানান এবং স্থানীয়দের বিজিবিকে সহযোগিতা করতে বলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।