Web Analytics

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মোবাইল চুরির অভিযোগে মো. বেলাল হোসেন (৩২) নামে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে হাজী জয়নব কোম্পানির বাড়িতে স্থানীয়রা তাকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় দুপুর ১টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশ থানায় নিয়ে আসে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত বেলাল ফটিকছড়ি উপজেলার ধলিয়া পাড়া এলাকার মো. বাবুলের ছেলে। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুর রহমান জানান, মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে এবং তিনি পেশাদার চোর ছিলেন। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।