Web Analytics

ভয়াবহ আকস্মিক বন্যার পর নেপাল সরকার বিদেশি উদ্ধারকারী দল ও বিশেষজ্ঞদের নির্দিষ্ট কিছু এলাকায় কাজের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি সহায়তার প্রয়োজন নেই বলার কয়েক ঘণ্টার মধ্যেই এ সিদ্ধান্ত বদলানো হয়। মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে সরকার আগের অবস্থান থেকে সরে এসেছে।

গত ২৬ আগস্ট ভোতিকোশি ও এর শাখা নদী লেহন্দে নদীর একটি ব্যারিয়ার হ্রদ ভেঙে এ বন্যা দেখা দেয়। এতে নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী রাসুয়া এবং চীনের তিব্বতের গিরং জেলা ক্ষতিগ্রস্ত হয়। হ্রদ ভেঙে নেমে আসা পানির সঙ্গে কাদা, পাথর ও জঞ্জাল এসে দুই জেলার বিস্তীর্ণ এলাকা ঢেকে দেয়।

কাঠমান্ডু ও বেইজিংয়ের হিসাব অনুযায়ী, নেপালে ১ হাজার ৯২৪ জন এবং তিব্বতে ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ৩৫টি দেশের প্রায় ৮০০ বিদেশি নাগরিক আছেন; তাঁদের মধ্যে ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার নাগরিকও রয়েছেন। ভারত, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ সহযোগিতার প্রস্তাব দিলেও নেপাল প্রথমে তা নাকচ করেছিল। এখন সীমিতসংখ্যক বিশেষজ্ঞকে নির্দিষ্ট এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।