Web Analytics

দুর্নীতি দমন কমিশন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের প্রাথমিক অনুসন্ধানে সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকার সম্পদের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের নামেও জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৬ লাখ ৯ হাজার ৭৩৪ টাকার সম্পদের প্রাথমিক তথ্য মিলেছে।

তাদের নামে ও বেনামে অর্জিত প্রকৃত সম্পদের পরিমাণ, সম্পদ অর্জনের পদ্ধতি এবং প্রকৃত জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ উদ্‌ঘাটনের লক্ষ্যেই এ নির্দেশ জারি করা হয়েছে। অনুসন্ধান টিম দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ দিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।