Web Analytics

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্টের অপচেষ্টা এখনো পুরোপুরি শেষ হয়নি। বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ধর্মভিত্তিক বিভাজনের রাজনীতি নয়, বরং সব ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে উন্নত বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন ও বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে সরকার সব ধর্মের মানুষের সমঅধিকার ও উন্নয়নে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ধর্মীয় নেতাদের জন্য ভাতার ব্যবস্থা ধর্মীয় সম্প্রীতি জোরদারের পদক্ষেপ। তিনি আরও বলেন, বাংলাদেশ সব ধর্ম-বর্ণের মানুষের দেশ, যেখানে কেউ ধর্মের নামে বিশেষ সুবিধা নিতে পারবে না।

বক্তব্যের শেষ দিকে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল। পরে তাকে বাসায় নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকের পরামর্শে তিনি বিশ্রামে আছেন বলে বিএনপি মিডিয়া সেল জানায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।