Web Analytics

নেত্রকোণার মদন উপজেলায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে তরুণ আলেম মো. আমিনুল ইসলাম শ্রেষ্ঠ সফল যুব উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেয়েছেন। রোববার সকালে মদন উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’।

রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের দারুল আজহার মডেল মাদ্রাসার সিনিয়র শিক্ষক আমিনুল শিক্ষকতার পাশাপাশি কৃষিনির্ভর ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ পরিচালনা করছেন। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত নাজাহ্ হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির পরিচালক তিনি। খামারটি মদন অঞ্চলের বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের অনুকরণীয় মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।

নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য মো. লুৎফুজ্জামান বাবর অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন। যুব উন্নয়ন কর্মকর্তা জানান, কৃষি উদ্যোগে সাহসী ও উদ্ভাবনী পদক্ষেপ এবং শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিতে তাঁকে নির্বাচিত করা হয়েছে। আমিনুল বলেন, এই সম্মাননা মদনের পরিশ্রমী ও উদ্যমী সব যুবকের; কর্মমুখী উদ্যোগে আলেম সমাজও অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।