Web Analytics

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সঙ্গে মতবিনিময় সভায় বরিশাল-৬ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান যোগ্যতার ভিত্তিতে ইমাম-মুয়াজ্জিন নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার বিকেলে বাকেরগঞ্জ পৌর অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রসার ঘটাতে হবে। নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় ধর্মীয় শিক্ষার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন। তাঁর মতে, মসজিদে দলীয় বিবেচনায় নয়, যোগ্যতা, সততা ও ধর্মীয় জ্ঞানের ভিত্তিতে ইমাম-মুয়াজ্জিন নিয়োগ করতে হবে।

আবুল হোসেন খান বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা জরুরি। একজন ইমাম নামাজ পরিচালনার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও ইসলামের সঠিক শিক্ষা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ধর্মীয় নেতাদের মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও সামাজিক সচেতনতা বাড়ানো সম্ভব এবং তরুণদের নৈতিক অবক্ষয় থেকে রক্ষায় ধর্মীয় শিক্ষার বিস্তার অপরিহার্য বলেও তিনি বলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।