Web Analytics

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ অবৈধ ইটভাটা, মাটি কাটা ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার দেবীদ্বারে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, এলাকায় সব ধরনের অবৈধ কর্মকাণ্ড গুঁড়িয়ে দেওয়া হবে।

অবৈধ ইটভাটা মালিকদের উদ্দেশে তিনি বলেন, যারা নতুন করে ব্রিক ফিল্ড চালু করছেন এবং ছোট ছোট চুঙা বসাচ্ছেন, তাদের আগে খরচের প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, ইট তৈরি ও চুঙা স্থাপনের এসব অবৈধ স্থাপনাকে সমান করে ভেঙে ফেলা হবে এবং এখানে কোনো অবৈধ জিনিস সহ্য করা হবে না।

রাজনৈতিক বিভেদ ভুলে সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বানও জানান হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, রাজনৈতিক দল ভোটের মাঠে থাকবে, তবে দেবীদ্বারে মূলত দুটি দল রয়েছে—অপরাধী ও দুর্নীতিবাজদের দল এবং সাধারণ জনগণের দল। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি অপরাধ, দুর্নীতি, মাটি খেকো ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।